ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সৌদি ও আবুধাবির যুবরাজের বিরুদ্ধে মামলা করলেন উপস্থাপিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 1:04 PM
সর্বশেষ আপডেট: Thursday, 31 December, 2020, 1:30 PM

সৌদি ও আবুধাবির যুবরাজের বিরুদ্ধে মামলা করলেন উপস্থাপিকা

সৌদি ও আবুধাবির যুবরাজের বিরুদ্ধে মামলা করলেন উপস্থাপিকা

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের বিরুদ্ধে মামলা করেছেন এক উপস্থাপিকা। হ্যাকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত ছবি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে এ মামলা করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লেবাননীয় সংবাদ উপস্থাপিকা। মামলায় দুই যুবরাজকে তলব করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালত।

উপস্থাপিকা গাদা ওইস দুই যুবরাজের কাছে পাঠানো মিয়ামি ফেডারেল আদালতের পাঠানো সমনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

তার অভিযোগ, তার ফোনে হ্যাকের পরিকল্পনাকারী হচ্ছেন দুই যুবরাজ। তার ব্যক্তিগত ফোন থেকে সুইমিং পুলে সাতার কাটাসহ কিছু একান্ত ছবি হাতিয়ে নেওয়া হয়েছে। সৌদি ও আমিরাতের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবেদন করায় তাকে এই হ্যাকিংয়ের লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

মামলায় মোহাম্মদ বিন সালমান ও মোহাম্মদ বিন জায়েদ ছাড়াও দুই দেশের গোয়েন্দা কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, মামলায় প্রতিকার হিসেবে হয়রানি বন্ধ ও আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status