ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
করোনা টিকা নিলেন কামালা হ্যারিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 December, 2020, 11:41 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 December, 2020, 2:04 PM

করোনা টিকা নিলেন কামালা হ্যারিস

করোনা টিকা নিলেন কামালা হ্যারিস

করোনাভাইরাসের টিকা নিয়েছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। নিজে টিকার নেয়ার পাশাপাশি মার্কিন নাগরিকদেরও টিকা নেয়ার আহ্বান জানান কামালা।

তিনি বলেন, জীবন বাঁচাতেই সবাইকে টিকা নিতে হবে। এদিন তার স্বামী ডগলাস এমহফও টিকা নিয়েছেন।

এর আগে গেল গত ২২ ডিসেম্বর করোনার টিকা নেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে এই টিকা নেন তিনি। টেলিভিশনে বাইডেনের টিকা নেওয়ার মুহূর্তও সরাসরি সম্প্রচার করা হয়।

৭৮ বছর বয়সী বাইডেন অত্যন্ত সংক্রামক শ্বাসকষ্টজনিত রোগের জন্য উচ্চ করোনা ঝুঁকির বিভাগে রয়েছেন।

তবে শুধু বাইডেন বা কামালা হ্যারিস না। বিল ক্লিনটন, জর্জ বুশ ও বারাক ওবামা- এরা প্রত্যেকেই জানিয়েছেন করোনার টিকা নিতে তাদের কোনও আপত্তি নেই। অন্যদিকে ট্রাম্প এখনও এই টিকা নেননি। কবে এই টিকা নেবেন, বা আদৌ নেবেন কি না, তা-ও জানাননি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status