ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে বি৭১বিডি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 3:35 PM

ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে বি৭১বিডি

ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে বি৭১বিডি

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ই-কমার্স সাইট বি৭১বিডি ডট কম। নতুন বছরের প্রথম দিন থেকে (১ জানুয়ারি) কোনও ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে ই-কমার্স সাইট বি৭১বিডি ডটকম। এছাড়া প্রতিটি পণ্যের সঙ্গে থাকবে উপহার।  এই ই-কমার্স প্ল্যাটফর্মটি থেকে প্রয়োজনীয় যে কোনও পণ্য কিনতে পারবেন গ্রাহকরা।  জানুয়ারি মাসজুডে এই অফার চলবে।


ট্রায়াল চলার অল্প কিছুদিনের মধ্যে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বি৭১বিডি ডটকম। এই সাইটে ফ্যাশন থেকে শুরু করে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, ডেইলি নিডস (নিত্য প্রয়োজনীয় পণ্য), মোবাইল একসেসরিজ, হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট (হস্তশিল্প পণ্য), মোটরবাইক ও কার ইত্যাদি সবকিছুই পাওয়া যাবে।

বি৭১বিডি সাইটে প্রবেশের পর বামপাশে ক্যাটাগরি অপশন পাবেন গ্রাহকরা। এখান থেকে যেকোনও ক্যাটাগরিতে গিয়ে অসংখ্য পণ্য থেকে পছন্দমতো পণ্য বাছাইয়ের সুযোগ রয়েছে।  এরপর পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে অর্ডার করলেই পণ্য পৌঁছে যাবে আপনার ঠিকানায়।  নতুন এই ই-কমার্স সাইট দ্রুততার সঙ্গে ডেলিভারি দেবে।

এ সম্পর্কে বি৭১বিডি ডটকমের চেয়ারম্যান শেখ তানভীর হোসাইন (নান্নু) বলেন, প্রযুক্তি যত এগোবে ই-কমার্সের পরিসর তত বাড়বে। আমাদের দেশের অনেকেই ই-কমার্সের দিকে একটু বাঁকা দৃষ্টিতে তাকান। তারা মনে করেন, ই-কমার্সের মাধ্যমে কেনা পণ্য ভালো হয় না এবং ডেলিভারি সংক্রান্ত অনেক জটিলতা থেকেই যায়। কিন্তু বি৭১বিডি ডট কম এই ধারণাকে আমূলে পাল্টে দেবে এবং আমরা সে লক্ষ্য নিয়েই কাজ করছি।

নিজেদের সেবা সম্পর্কে বি৭১বিডি ডটকমের প্রধান নির্বাহী মো. মনিরুজ্জামান মৃধা বলেন, দেশে অনেক ই-কমার্স সাইট থাকলেও গ্রাহককে অনন্য সেবা দিয়ে আমরা নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। বি৭১বিডি ডটকম সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করতে চায়। সে হিসেবে আমাদের শুরুটা খুব ভালো হয়েছে, পরিকল্পনামতো এগিয়ে যেতে পারছি। আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে বদ্ধপরিকর। বি৭১বিডি ডট কমের ওয়েব ঠিকানা: https://b71bd.com/

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status