ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
টি-টেন লিগে বাংলাদেশ থেকে দল পেলেন যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 12:29 PM

টি-টেন লিগে বাংলাদেশ থেকে দল পেলেন যারা

টি-টেন লিগে বাংলাদেশ থেকে দল পেলেন যারা

টি-টেন লিগে জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, আফিফ চৌধুরী, তাসকিন আহমেদ, মাহাদি হাসান ও মুক্তার আলী
আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশ থেকে ছয়জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। তারা হলেন— মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মেহেদি হাসান ও মুক্তার আলী।

বুধবার আবুধাবিতে বসেছিল টি-টেন লিগের ড্রাফট। এতে মারাঠা অ্যারাবিয়ান্স মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ ও মুক্তার আলীকে দলে ভিড়িয়েছে। দলটির আইকন হিসেবে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব মালিক।

টুর্নামেন্টে পুনে ডেভিলসের জার্সিতে দেখা যাবে নাসির হোসেনকে। টাইগার অলরাউন্ডারের দলের আইকন শ্রীলঙ্কার থিসারা পেরারা।

আফিফ হোসেন ধ্রুব ও মাহাদি হাসানকে দলে নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্স। দলটির আইকন লঙ্কান তারকা ইসুরু উদানা।

আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে নতুন বছরের আগামী ২৮ জানুয়ারি। ৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টি-টেন লিগের চতুর্থ আসর। প্রতিটি ম্যাচই আয়োজন হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status