ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
ঘন কুয়াশায় রোগীসহ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 12:31 PM

ঘন কুয়াশায় রোগীসহ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স

ঘন কুয়াশায় রোগীসহ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স

নরসিংদীর মনোহরদীতে ঘন কুয়াশার কারণে কিশোরগঞ্জ থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো -খ ৭১-০০৫৪) দুর্ঘটনার কবলে পরেছে।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের গোঘুলা মাদরাসাসংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে পরে যায়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও যাত্রীরা আহত হয়। পরে রোগীসহ আহতদের স্থানীয়রা আরেকটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। তবে আহতদের কারো নাম ঠিকানা বলতে পারেনি কেউ।

ঘটনাস্থল পুলিশ পৌঁছানোর আগেই দুর্ঘটনার স্বীকার ব্যক্তিরা চিকিৎসা নিতে ঢাকায় চলে যায়। তবে দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়েছে বলে জানান মনোহরদী থানার পুলিশ।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status