ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
ইতালিতেও শনাক্ত হলো করোনার নতুন ধরন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 12:32 PM

ইতালিতেও শনাক্ত হলো করোনার নতুন ধরন

ইতালিতেও শনাক্ত হলো করোনার নতুন ধরন

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন এবার শনাক্ত হয়েছে ইতালিতে। দেশটি করোনার শুরুর দিকে সবচেয়ে নাকাল অবস্থায় ছিল। বুধবার (২৩ ডিসেম্বর) ইতিলার আনকোনার কেন্দ্রীয় শহরে নতুন ধরনের করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

যে ব্যক্তির দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে, তিনি যুক্তরাজ্য কিংবা কোনো দেশ থেকে ফেরেননি। নিজ দেশে, নিজ এলাকায় থেকেই তিনি নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাস দ্রুত মিউটেটেড অর্থাৎ রূপ বদল করছে। যাতে করে তারা দ্রুত এক মানবদেহ থেকে অন্য মানবদেহে ছড়াতে পারে, দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং আবিস্কৃত ওষুধ প্রয়োগের মধ্যেও টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে।

ইতালিতে নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। কিছুদিন ধরে তার মধ্যে প্রচণ্ড ঠাণ্ডা লাগার লক্ষণ দেখা দেয়। এরপর তার থেকে ‘মলিকুলার সোয়াব টেস্ট’ এর জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেটা নিয়ে রিইউনিটি হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয় এবং এটি নতুন ধরনের করোনাভাইরাস বলে নিশ্চিত করা হয়।

এর আগে গেল রোববার নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হয়েছিল ইতালিতে। যদিও তিনি যুক্তরাজ্য থেকে ফিরেছিলেন। যেখানে প্রায় শতাধিক স্থানে নতুন ধরনের এই ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা গেছে।

যুক্তরাজ্য জানিয়েছে নতুন ধরনের এই ভাইরাস অত্যন্ত সংক্রামক। যেটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status