ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ইসলামপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অবহিত করণ সভা
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 7:22 PM

ইসলামপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অবহিত করণ সভা

ইসলামপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অবহিত করণ সভা

আইআরপি কর্মসূচিতে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণ বিষয়ক অবহিত করণসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিষ্টার থমাস বিগার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, এসআরসি ম্যানেজার  আমিরুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটি’র উপপরিচালক ও প্রগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন, জেলা কর্মকর্তা কামাল উদ্দিন, এপিও সাহাদাৎ হোসেন রানা, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীসহ আরো অনেকেই। কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধিসহ উপজেলা প্রশাসানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও একই দিন উপজেলা দূর্যোগ ব্যবস্থা দলের সভাসহ ও উপজেলা দূর্যোগ ব্যবস্থা কমিটির আয়োজনে ঝুকিঁহ্রাস কর্মপরিকল্পনা  ও বন্যা  ব্যাবস্থাপনা পরিকল্পনা অবহিত  ও যাচাইকরণ কর্মশালাও অনুষ্ঠিত হয়।

সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status