ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রক্তের বন্ধনের উপদেষ্টা হলেন প্রভাষক জামিনুল ইসলাম
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 7:24 PM

রক্তের বন্ধনের উপদেষ্টা হলেন প্রভাষক জামিনুল ইসলাম

রক্তের বন্ধনের উপদেষ্টা হলেন প্রভাষক জামিনুল ইসলাম

রক্তের বন্ধন জামালপুরের উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজে উপাধ্যক্ষের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

রক্তের বন্ধনের সভাপতি আসমাউল আসিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, উপদেষ্টা অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন, শংকর চন্দ্র কর্মকার গোপাল, ইকরামুল হক নবীন, মো: ওয়াহিদুজ্জামান রবিন, রক্তের বন্ধনের সহ সভাপতি হামিদুল হক সীমান্ত, আব্দুল্লাহ আল মামুন, ইব্রাহীম হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম আসাদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শাহাদত হোসেন শাওন, কার্যনির্বাহী সদস্য নাহিদ, সাদিয়া আক্তার, আরাফাত হোসেন হৃদয়। সভায় রক্তের বন্ধনের উন্নয়নের লক্ষে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, আগামী ২৮ জানুয়ারী ২০২১ তারিখে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত হয়। সভায় সরকারি আশেক মাহমুদ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: জামিনুল ইসলামকে রক্তের বন্ধনের নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। সভাটি সঞ্চালনা করেন রক্তের বন্ধনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status