দোয়ারাবজারে কালোবাজারে সার বিক্রির অভিযোগে ডিলারের বিরুদ্ধে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 7:19 PM
দোয়ারাবজারে কালোবাজারে সার বিক্রির অভিযোগে ডিলারের বিরুদ্ধে মানববন্ধন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত বিসিআইসি অনুমোদিত সার ডিলার হাজী রহমত আলীর মৃত্যুর পর দীর্ঘদিন যাব তার আত্বিয়, দায়িত্বে থাকা সারের ডিলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের শামিম আহমদের বিরুদ্ধে চলতি বোরো ইরি মৌসুমে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অন্য এলাকায় কালোবাজারে বিক্রি করছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগের সাথে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
বুধবার দুপুরে দোহালিয়া ইউনিয়ন পরিষদের সম্মোখে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় সারের ডিলারের লাইসেন্স বাতিল করে দোহালিয়া ইউনিয়ন থেকে নতুন ডিলার নিয়োগের দাবি জানান কৃষক ও এলাকাবাসী।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া বলেন, এখন বোর ইরি মৌসুম কৃষক যথা সময়ে সার না পেলে ফসলের ক্ষতি হবে। তাই দায়িত্ব রত কর্মকর্তাদের উচিৎ সারের ডিলারকে সরিয়ে নতুন ডিলার নিয়োগ দেওয়া। ইউপি সদস্য সুলতান বলেন, আমরা কৃষি নির্ভর জাতি কালোবাজারে যে ডিলার সার বিক্রি করে তাকে আইনের আওতায় নেওয়া হউক। আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কালা বলেন, দীর্ঘদিন যাবত ডিলার কালোবাজারে সার বিক্রি করে আসছে। তার গুদামে কয়েক বস্তা সাদা ক্ষতিকর ইউরিয়া সার দেখা গেলেও, সে কখনও নন ইউরিয়া সার তার গুদামে উঠায়নি।
ডিলারের দায়িত্বে থাকা শামিম আহমদ বলেন, আমার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দোহালিয়া বাজারে আমার গুদামে পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে। আমি নিয়মিত খুচরা বিক্রেতার নিকট সার সরবরাহ করে আসছি। এখন ইউনিয়নের মধ্যে সারের কোন ক্রাইসেস নেই।
অভিযোগ তদন্তে নিয়োজিত মঙ্গল পুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. মহসিন আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে সারের ডিলারের বিরুদ্ধে একটা অভিযোগের তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক বশির উদ্দিন, অভিযোগ কারী আব্দুল হাকিম, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কালা মিয়া, আব্দুর রশিদ, আজিজুল হক, ইউপি সদস্য সুলতান মিয়া, আফিজ আলী প্রমূখ।