ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আখ মাড়াই বন্ধের প্রতিবাদে মহিমাগঞ্জে কাল অর্ধদিবস হরতাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 7:09 PM

আখ মাড়াই বন্ধের প্রতিবাদে মহিমাগঞ্জে কাল অর্ধদিবস হরতাল

আখ মাড়াই বন্ধের প্রতিবাদে মহিমাগঞ্জে কাল অর্ধদিবস হরতাল

রাষ্ট্রায়ত্ত ছয় চিনিকলে আখ মাড়াই বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গাইবান্ধার মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল ডেকেছেন আখচাষি এবং শ্রমিক-কর্মচারীরা।

হরতালের সমর্থনে বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে মহিমাগঞ্জের রংপুর চিনিকল থেকে আখচাষি এবং শ্রমিক-কর্মচারীরা মিছিল করেন। মিছিলটি মহিমাগঞ্জ রেলস্টেশন, বাজার এবং স্থানীয় প্রধান সড়ক ঘুরে শেষ হয়। এ সময় আখ মাড়াই মৌসুম শুরুর দাবিতে স্লোগান দেয়া হয়। পরে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের অফিস চত্বরে বিক্ষোভ ও প্রধান ফটকের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর চিনিকল আখচাষি সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফটু প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার আখচাষি, শ্রমিক-কর্মচারী ও সুধী সমাজের যৌথ সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। চলতি আখ মাড়াই মৌসুম শুরুর পূর্ব মূহুর্তে ছয়টি চিনিকলে মাড়াই বন্ধের আকস্মিক ঘোষণায় চলতি মাসের প্রথম থেকেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status