ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
একই শহরে থেকেও প্রেমিককে কাছে পাচ্ছেন না নয়নতারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 4:10 PM

একই শহরে থেকেও প্রেমিককে কাছে পাচ্ছেন না নয়নতারা

একই শহরে থেকেও প্রেমিককে কাছে পাচ্ছেন না নয়নতারা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। দীর্ঘদিন ধরে নির্মাতা বিগনেশ শিবমের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী।

এদিকে বর্তমানে ‘আনাত্তে’ সিনেমার শুটিং নিয়ে ব্যন্ত নয়নতারা। হায়দরাবাদে সিনেমাটির শুটিং করছেন তিনি। সেখানে অন্য একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত শিবম। কিন্তু একই শহরে থাকলেও প্রেমিককে কাছে পাচ্ছেন না নয়নতারা।

জানা গেছে, করোনা মহামারির কারণে ‘আনাত্তে’ সিনেমার সেটে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সরকারের দেওয়া নির্দেশনার পাশাপাশি বায়ো-বাবল প্রটোকল মানতে হচ্ছে সিনেমার টিমকে। এজন্য নির্দিষ্ট সীমানার মধ্যেই থাকতে হচ্ছে। কেউ বাইরে যেতে এবং ভেতরে আসতে পারছেন না। তাই ইচ্ছা থাকলেও প্রেমিক বিগনেশ শিবমের কাছে যেতে পারছেন না এই অভিনেত্রী।

করোনা মহামারি শুরুর আগেই সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে তা বন্ধ হয়ে যায়। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলছে। ৪৫ দিন এই শিডিউলের শুটিং চলবে।

‘আনাত্তে’ সিনেমাটি পরিচালনা করছেন শিবা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সিনেমায় রজনীকান্তের স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। এ ছাড়াও এই সিনেমায় আছেন, মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফ প্রমুখ।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status