ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
মেয়ের সেন্স অব হিউমার নিয়ে তাহসান-মিথিলার খুনসুটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 3:13 PM

মেয়ের সেন্স অব হিউমার নিয়ে তাহসান-মিথিলার খুনসুটি

মেয়ের সেন্স অব হিউমার নিয়ে তাহসান-মিথিলার খুনসুটি

তাদের ডিভোর্স হয়ে গেছে। একজন ঘরও বেঁধেছেন নতুন করে। তবু তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রয়ে গেছে। তার বড় একটা কারণ অবশ্য তাদের মেয়ে আয়রা। বলছি অভিনেতা ও গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলার কথা।

মেয়ের জন্য তারা ডিভোর্সের পরও একসঙ্গে ঘুরতে বেড়িয়েছেন। সেইসব ছবি প্রকাশ করে পেয়েছেন সুন্দর সম্পর্ক ধরে রাখার জন্য প্রশংসা।

আবারও তাদের সেই সম্পর্কের প্রমাণ মিললো ইনস্টাগ্রামে। মেয়েকে নিয়ে তাহসান-মিথিলা মেতে উঠলেন খুনসুটিতে।

২২ ডিসেম্বর মঙ্গলবার রাতে বাবা-মেয়ের খুনসুটির ঝলক পাওয়া গেল তাহসানের ইনস্টাগ্রাম পেজে। নানা রকম ফিল্টার লাগিয়ে ইংরেজিতে মজার মজার কথা বলছে ছোট্ট আয়রা। আর তাকে সমান তালে সঙ্গ দিয়েছে চলেছেন তাহসান। সাধারণত তাহসান স্বল্প কথার মানুষ বলেই পরিচিত ঢালিউড তথা অনুরাগী মহলে। তবে মেয়েকে পেয়ে যেন সব বদলে গেল। আয়রার সঙ্গে কিছু মুহূর্তের জন্য তিনিও ফিরে গেলেন শৈশবে।

বাবা-মেয়ের এই যুগলবন্দি দেখে হাসি ধরে রাখতে পারেননি মিথিলাও। তাহসানের পোস্টে হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাদের এভাবে দেখে কতটা খুশি অভিনেত্রী।

এর পরেই তাহসান লেখেন, ‘সেন্স অফ হিউমার একদম আমার মতো’। তার কথায় সহমত পোষণ করেছেন মিথিলাও। তাহসান-মিথিলার এই সংক্ষিপ্ত কথোপকথন দেখে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও। ছোট্ট আয়রাকেও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।

তাহসান-মিথিলার সংক্ষিপ্ত কথোপকথন দেখে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও।

জানা গেছে, বর্তমানে কাজের জন্য মেয়েকে নিয়ে ঢাকাতেই আছেন অভিনেত্রী মিথিলা। থাকবেন বেশ কিছুটা সময়। ঢাকায় থাকায় আয়রা পেয়ে গেল বাবার সান্নিধ্য।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status