ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কামানের গোলায় কাশ্মীর সীমান্তে পাকিস্তানি নারী নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 12:47 PM

কামানের গোলায় কাশ্মীর সীমান্তে পাকিস্তানি নারী নিহত

কামানের গোলায় কাশ্মীর সীমান্তে পাকিস্তানি নারী নিহত

ভারতীয় বাহিনীর কামানের গোলায় কাশ্মীর সীমান্তে এক পাকিস্তানি নারী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে পাকিন্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার এ অভিযোগ করে। হটস্প্রিং ও জনত্রোদ সেক্টরে বিনা উসকানিতে ভারতীয় সেনাবাহিনী ভারী অস্ত্র ও মর্টারের গোলা ছুড়েছে বেসামরিক এলাকায়।  খবর ইয়েনি সাফাকের।

এতে ঘটনাস্থলেই ৫০ বছরের ওই নারী নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারত সীমান্তে হামলার অভিযোগ করেছে।

১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে জম্মু-কাশ্মীর নিয়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর সঙ্গে এ পর্যন্ত তিনবার যুদ্ধ হয়েছে।

২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর এ অঞ্চলে নতুন করে সীমান্ত সংঘাত শুরু হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status