ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবারো লকডাউন ভুটান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 12:34 PM

আবারো লকডাউন ভুটান

আবারো লকডাউন ভুটান

চলমান মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে ভুটানে।

বুধবার (২৩ ডিসেম্বর) থেকে আগামী সাত দিন এই লকডাউন কার্যকর থাকবে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দেশটির সরকার এই লকডাউনের ঘোষণা দেয়।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে দেশটি জানিয়েছে, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটি জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকেরদের চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভুটানে এ পর্যন্ত ৪৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। তবে এ পর্যন্ত দেশটিতে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status