ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
'লিভারপুল ছেড়ে দেবেন সালাহ '
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 6:48 PM

'লিভারপুল ছেড়ে দেবেন সালাহ '

'লিভারপুল ছেড়ে দেবেন সালাহ '

মোহাম্মদ সালাহ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ছেড়ে যাবেন বলে মনে করেন গ্যারি নভিলে। তবে জেমি কারাঘের মনে করেন বর্তমান ক্লাবে খুব একটা সমস্যা হচ্ছে না মিশরীয় তারকার। অ্যানফিল্ডে সালাহ খুব একটা খুশিতে নেই বলে সংবাদ বের হওয়ায় তার দল বদলের গুজব শুরু হয় জোরেশোরে। স্প্যানিশ সংবাদ মাধ্যমে এএসকে দেয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক না করায় হতাশা ব্যক্ত করেছিলেন মিশরীয় এই ফুটবল তারকা। এমনকি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রশংসাও করেছিলেন তিনি।

এদিকে মিশরের ফুটবল কিংবদন্তি মোহাম্মদ আবুতরিকা বলেছিলেন, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের ৭-০ গোলের জয়েও খুশি ছিলেন না সালাহ। যদিও জবাবে একটি হাসি মাখা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন লিভারপুল স্ট্রাইকার। কিন্তু এতেও থামাতে পারেননি মানুষের আলোচনা।

সোমবার রাতে স্টার স্পোর্টস এর ফুটবল শো'তে সাবেক ম্যানচেস্টার ডিফেন্ডার নেভিল বলেন, 'আমার মনে হয় লিভারপুল ছেড়ে যাবেন সালাহ। কয়েক বছর আগেও আমি এই কথাটি বলেছিলাম। তখন বিষয়টি ছিল একেবারেই অপরিপক্ষ। তবে আমি সব সময় অনুভব করি, নিজেকে আরো মেলে ধরার জন্য সে ভিন্ন কোন দেশে যেতে চায়। যেখানে তার অনুপ্রেরণা রয়েছে। তাই সালাহ দল ছাড়লে আমি বিষ্মিত হব না।'

২০২০ সালে প্রিমিয়ার লিগ তারকার মধ্যে সতীর্থ সাদিও মানের চেয়েও সালাহকে এগিয়ে রেখেছেন নেভিল। তিনি বলেন, এই মৌসুমে আমি আমার পছন্দের তালিকায় মানের চেয়ে সালাহকেই এগিয়ে রাখব। কারণ সে অত্যন্ত ঠাণ্ডা মেজাজের। সাদিও মানে সবসময় দলকেই এগিয়ে রাখার চেস্টা করে। তবে সালাহ হচ্ছে ঠান্ডা মেজাজের। এটি নেতিবাচক বিষয় নয়। আর এ কারনেই হয়তো তাকে বেশি পছন্দ করছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।'

নেভিল বলেন, 'ইতোমধ্যে বর্তমান চুক্তির আড়াই বছর কাটিয়ে দিয়েছেন সালাহ। আমি এটিও মনে করিনা যে তাকে দলে রেখে দেয়ার জন্য জোরাজুরি করবে লিভারপুল। কারণ দলটি দারুন সামর্থ্য অর্জন করেছে। সেখানে রয়েছে জার্গেন ক্লপের মত কোচ। সুতরাং তারা কিছুটা নির্ভার থাকবে। তবে এই বিষয়টি কোন দিকে গড়াচ্ছে জানা যাবে ছয় মাস বা ১৮ মাস পর। কারণ তিনি যদি নতুন চুক্তিতে সই না করেন তাহলে তারা চুক্তি শেষ করার পারিবর্তে অন্য কাউকে দলে আনার চেষ্টা করবে।'


সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status