ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বার্সা ছাড়ার বিষয়ে দোলাচলে মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 3:30 PM

বার্সা ছাড়ার বিষয়ে দোলাচলে মেসি

বার্সা ছাড়ার বিষয়ে দোলাচলে মেসি

সারা বিশ্ব জুড়েই বার্সেলোনা সমর্থকদের চিন্তা এখন একটা, মৌসুম শেষে দলের প্রাণভোমরা লিওনেল মেসি থাকবেন নাকি চলে যাবেন অন্য কোথাও। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর, মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ব্যাপারে দোলাচলে রয়েছেন স্বয়ং মেসি।

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন মেসি। এর পাশাপাশি তিনি স্বীকার করেছেন, ক্লাবের সঙ্গে খারাপ সম্পর্ক চলতি মৌসুমে তার খেলাতেও প্রভাব ফেলেছে। এখন পর্যন্ত আর্জেন্টাইন তারকার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা গত ১৩ বছরে সবচেয়ে কম।

বিগত এক দশকেরও বেশি সময় ধরে প্রতি মৌসুমেই ক্লাবের হয়ে কমপক্ষে ৪০টি করে গোল করেছেন মেসি। অথচ অর্ধেক মৌসুম শেষ হয়ে গেলেও এবার সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা মাত্র ৯। এর মধ্যে পাঁচটি গোল এসেছে পেনাল্টি থেকে। আবার গত মৌসুমে তার অ্যাসিস্ট ছিল ২১টি। কিন্তু এবার ১৩টি লিগ ম্যাচে সেই সংখ্যাটা শূন্য।

সোমবার গত মৌসুমের সর্বাধিক গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি পেয়েছেন মেসি। তিনি জানিয়েছেন, মৌসুমের সূচনা যেভাবে হয়েছিল এখন মানসিকভাবে তারচেয়ে ভাল জায়গায় রয়েছেন। সেসময় বার্সেলোনা ছাড়তে চেয়ে পুরো বিশ্বেই হৈ চৈ ফেলে দিয়েছিলেন বার্সা অধিনায়ক। আগামী বছরের ৩০ জুন কাতালান ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। ফলে অনেকেরই চিন্তা, মৌসুম শেষে সময়ের সেরা এই ফুটবলার বার্সায় থাকবেন কি না।

সাক্ষাৎকারে মেসি বলেন, এটা ঠিক যে, গত গ্রীষ্মে বেশ খারাপ সময় কাটাতে হয়েছে। যেভাবে গত মৌসুমের সমাপ্তি ঘটেছিল, তার পরে ব্যুরোফ্যাক্স প্রেরণসহ একাধিক ঘটনা পেরিয়ে এসেছি। কিছুটা হলেও এসবের রেশ মৌসুমের শুরুতে মানসিক শান্তি বিঘ্নিত করেছিল। তবে এই মুহূর্তে আমি ভালই আছি। তাই চলে যাওয়ার ব্যাপারে কিছু ভাবিনি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status