ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, আক্রান্ত ১৩১৮
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 3:41 PM

দেশে ২৪ ঘণ্টায়  মৃত্যু ১৭, আক্রান্ত ১৩১৮

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, আক্রান্ত ১৩১৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩২৯ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩২ জনের।

এ দিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৩১৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৩ হাজার ৫০১ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৪৭০ জন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে পাঁচ লাখ ৩৪ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৮ হাজার ৯০৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭ লাখ ৯ হাজার ৭ জন। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৭৭ লাখ ১৭ হাজার ৮৪৭ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৪৫ লাখ ৯২ হাজারের বেশি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status