ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বরিশালের বিপক্ষে আত্মবিশ্বাসী ঢাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 8:28 PM
সর্বশেষ আপডেট: Sunday, 13 December, 2020, 8:29 PM

বরিশালের বিপক্ষে আত্মবিশ্বাসী ঢাকা

বরিশালের বিপক্ষে আত্মবিশ্বাসী ঢাকা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে হারলেও একই প্রতিপক্ষের বিরুদ্ধে আগামীকাল এলিমিনেটরে জিতে বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালে নাম লেখানোর বিষয়ে আত্মবিশ্বাসী বেক্সিমকো ঢাকা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১২টায়।

এলিমিনেটরে পরাজিত হওয়া দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আগামীকাল একই দিনে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। এলিমিনেটরে বিজয়ী দল প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে।   

ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন আজ সাংবাদিকদের বলেন, ম্যাচটি যেহেতু আবারো বরিশালের বিপক্ষে তাই আমাদের পরিকল্পনা সাজাতে সহজ হবে। তাদের বিপক্ষে শেষ ম্যাচে আমরা কিছু ভুল করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী ম্যাচে আমরা আমাদের ভুলগুলো শোধরাতে পারব।

বরিশাল-ঢাকা উভয় দলকেই বেশ চড়াই-উৎড়াই পেরিয়ে প্লে অফ নিশ্চিত করতে হয়েছে। প্রথম তিন ম্যাচে টানা পরাজয়ের কারণে প্লে অফের দৌড় থেকে প্রায় ছিটকেই গিয়েছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ঢাকা। তবে সুন্দরভাবে ঘুড়ে দাঁড়িয়ে টানা চার ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে তারা।

শেষ ম্যাচে বরিশালের কাছে মাত্র ২ রানে পরাজিত না হলে শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারত ঢাকা। এ পরাজয় দলটিকে কেবলমাত্র টানা চার ম্যাচে জয়ের বৃত্ত থেকেই ছিটকে দেয়নি, প্রথম কোয়ালিফায়ারে খেলার আশাও শেষ করে দিয়েছে। গ্রুপ পর্বের মোকালোয় দুই দল ১-১ থাকায় কেউই এলিমিনেটরে ফেবারিট হিসেবে নিজেদের এগিয়ে রাখতে পারছে না।

বরিশালের প্লে অফ যাত্রাও সহজ ছিল না। শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে জয়ী হওয়ার আগে অনিশ্চিত ছিল তাদের প্লে অফে খেলা। শেষ পর্যন্ত তিন ম্যাচ জিতে প্লে অফের দৌড় থেকে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ছিটকে দিয়েছে তারা।

শরীরে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়ায় দলটির নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল বর্তমানে আইসোলেশনে আছেন। যে কারণে শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। দলের নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বরিশালের ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ এলিমিনেটর ম্যাচ উপলক্ষে বলেছেন, শেষ ম্যাচ জয়ের পর আমরা এখন নিজেদের সম্ভাবনার বিষয়ে আত্মবিশ্বাসী।

তিনি আরো বলেন, টুর্নামেন্টের শুরুতে আমাদের নিজস্ব কিছু সমস্যা ছিল। তবে আমরা সেটা কাটিয়ে উঠেছি। শেষ ম্যাচে জয়ের পর আমরা আমরা নিজেদের সম্ভাবনা সম্পর্কে এখন আত্মবিশ্বাসী। এখন আমরা জানি আগামীকালের ম্যাচটি জিতে পারলে আমাদের ফাইনালে যাওয়ার একটা ভালো সুযোগ রয়েছে। এটা চ্যালেঞ্জিং, তবে সেটা কাটিয়ে ওঠার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status