ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
দেশে ফিরেছেন মুমিনুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 6:28 PM
সর্বশেষ আপডেট: Sunday, 13 December, 2020, 6:30 PM

দেশে ফিরেছেন মুমিনুল

দেশে ফিরেছেন মুমিনুল

আঙুলের অপারেশন শেষে দুবাই থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুমিনুল হক। রোববার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মুমিনুল।

বিমানবন্দরে পৌঁছেই নিজের বাসায় চলে যান মুমিনুল। চার সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাকে। তাই আগামী বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে মাঠে ফেরার কথা রয়েছে মুমিনুলের।

আগামী জানুয়ারিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজ এখনো সফর চূড়ান্ত করেনি। সিরিজের আগেই মুমিনুল সুস্থ হবেন বলে আশা করা হচ্ছে।

গত ২৮ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামে টপ-অর্ডার ব্যাটসম্যান মুমিনুল। ইনজুরি গুরুতর হওয়ায় দেশের বাইরে আঙুলে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরপর গত ৮ ডিসেম্বর চিকিৎসার জন্য দুবাই যান টেস্ট অধিনায়ক। দুবাই পৌঁছানোর পরদিনই মুমিনুলের আঙুলে অস্ত্রোপচার করা হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status