ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রিটিশ পাউন্ডের দর পতন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 6:24 PM

ব্রিটিশ পাউন্ডের দর পতন

ব্রিটিশ পাউন্ডের দর পতন

ইউরোপীয় ইউনিয়ন থেকে মুক্তবাণিজ্য চুক্তি ছাড়াই বেরিয়ে যাচ্ছে ব্রিটেন। এমন শঙ্কাই এখন বাস্তবতার দিকে এগোচ্ছে। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আগামী ৩১ ডিসেম্বর অন্তবর্তীকালীন সময় শেষ হলেও ১৩ ডিসেম্বর মুক্তবাণিজ্য চুক্তির জন্য বেঁধে দেয়া সময়ের শেষ দিন।

সবশেষ চেষ্টা হিসেবে শেষদিনে বৈঠকে বেলজিয়ামের ব্রাসেলসে বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রধান আলোচনায় বসেছেন।

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি যখন অনিশ্চিত তখন বরিস জনসন তার মন্ত্রিপরিষদকে বাণিজ্য চুক্তি ছাড়াই ব্রেক্সিট প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। এর পরই সমুদ্রসীমা রক্ষায় ব্রিটিশ নৌ-বাহিনী কয়েকটি টহল নৌকা পাঠায় সীমান্তে।

এমন ঘটনা গত ২ দিন ধরে যখন চলছে তখন পতন শুরু হয়েছে ব্রিটিশ মুদ্রা ফাউন্ডের। শুক্রবার থেকেই পাউন্ড স্ট্যালিংয়ের দরপতন শুরু হয়েছে মর্মে খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এদিকে বরিস জনসনের মন্তব্যের পর ডলারের বিপরীতে পাউন্ডের দাম এক দশমিক দুই শতাংশ পতন হয়। যদিও জার্মানি ও আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, এখনও চুক্তির সম্ভাবনা রয়েছে।

এতে পাউন্ডের দরপতন কিছুটা কমে আসবে। ডলারের বিরুদ্ধে গত শুক্রবার দশমিক ছয় শতাংশ কমে প্রতি পাউন্ডের বিনিময় হয় এক দশমিক ৩২২০। একই দিন ইউরোর বিপরীতে দাম দশমিক তিন শতাংশ কমে হয়েছে হয়েছে এক দশমিক শূন্য ৯১৫ পাউন্ড।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status