ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেক্সিট: বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সময় বাড়ালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 6:19 PM

ব্রেক্সিট: বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সময় বাড়ালো 
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ইস্যুতে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে সিদ্ধান্তে আসতে না পারায় সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে দু'পক্ষ। তবে কতদিন সময় বাড়ানো হয়েছে সে বিষিয়ে এখানো কিছু জানানো হয়নি। খবর বিবিসির।

একটি মুক্তি বাণিজ্য চুক্তির জন্য ইইউ এবং ব্রিটেন অনেক দিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বনিবনা হচ্ছে না। চুক্তির জন্য আগের নির্ধারিত সময় শেষ হচ্ছে আজ ১৩ ডিসেম্বর। তবে সমাধান না পাওয়ায় এবার আলোচনা সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইইউ এবং ব্রিটেন।

আগামী ৩১ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সময় শেষ হচ্ছে ব্রেক্সিটের। এর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজের মন্ত্রিসভাকে চুক্তি ছাড়া ব্রেক্সিটের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ব্রিটিশ নৌ বাহিনী জলসীমা রক্ষায় সব প্রস্তুতি গ্রহণ করেছে। এমন ঘোষণার পর দরপতন হয়েছে ব্রিটিশ পাউন্ডের।

এমন পরিস্থিতিতে আজ রোববার (১৩ ডিসেম্বর) আলোচনার শেষ দিনের শেষ বেলায় এসে ইইউ’র প্রেসিডেন্ট বৈঠকে বেলজিয়ামের ব্রাসেলস থেকে সময় বৃদ্ধির এ ঘোষণা দিলেন।    
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status