ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নোয়াখালীতে ট্রাকচাপায় পথচারী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 December, 2020, 6:15 PM

নোয়াখালীতে ট্রাকচাপায় পথচারী নিহত

নোয়াখালীতে ট্রাকচাপায় পথচারী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নোয়াখালী-লক্ষীপুর মহাসড়কের কালিকাপুর মাদ্রসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সোহাগ (২২) বেগমগঞ্জ উপজেলার জিরতলী এলাকার মৃত সেলিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উপজেলার কালিকাপুর নামক স্থানে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সোহাগকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী সোহাগের মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।    
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status