|
বাজার দখল ও চাঁদাবাজি করলে সরাসরি জানান, প্রকাশ্যে বিচার হবে: মোবাশ্বের আলম এমপি
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() বাজার দখল ও চাঁদাবাজি করলে সরাসরি জানান, প্রকাশ্যে বিচার হবে: মোবাশ্বের আলম এমপি শনিবার (১০ অক্টোবর) রাতে নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশাসনের কাজের সততা ও স্বাধীনতা তুলে ধরে মোবাশ্বের আলম বলেন, "সাধারণত সরকারি দলের এমপিদের অনুসারী বা প্রভাবশালীদের কারণেই স্থানীয় প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে বাধাগ্রস্ত হয়। তবে আমার এলাকায় কোনো অনিয়ম বা প্রভাব খাটানোর সুযোগ দেওয়া হবে না।" বিগত সাত মাসে সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা কোনো সমস্যায় পড়ে থাকলে তা কোনো দ্বিধা ছাড়া সরাসরি তাকে জানানোর অনুরোধ জানান তিনি। এলাকার প্রশাসনিক পরিস্থিতি নিয়ে এমপি আরও বলেন, "আমি নাঙ্গলকোট থানার ওসিকে স্পষ্টভাবে বলেছি—আপনার নির্ঘুম রাতই আমার জনগণের শান্তির ঘুম। প্রশাসন যত সক্রিয় থাকবে, মানুষ তত শান্তিতে থাকবে।" একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ভোটে জেতার জন্য জালিয়াতি বা টাকার পথ তিনি বেছে নেননি। তাই স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সংগঠনের নেতা—সবাইকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসতে হবে। নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতির আহ্বায়ক নুরুল আমিন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু রায়হান, নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম, এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. রাশেদ মিয়াজী। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
