ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বড়দিন উদযাপনে নানারঙে বর্ণিল সুইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 6:38 PM

বড়দিন উদযাপনে নানারঙে বর্ণিল সুইডেন

বড়দিন উদযাপনে নানারঙে বর্ণিল সুইডেন

করোনা মহামারির মধ্যেও খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে নানা রঙে সেজেছে সুইডেন। তবে বড়দিন এবং নতুন বছরকে সামনে রেখে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সতর্ক সুইডেন সরকার।

বড়দিনকে সামনে সুইডেনের বর্ণিল সাজ। করোনা মহামারির মধ্যেই চলছে আরও নানা প্রস্তুতি। তবে সংক্রমণ বেড়ে চলায় সরকারের পক্ষ থেকে বড়দিনের উদযাপন নিয়ে আলাদাভাবে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

যা আগামী ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে। পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে দল বেধে নয় বরং অতিপ্রয়োজনীয় কেনাকাটা একাই করার আহ্বান জানিয়েছে সরকার।

চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করাসহ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেয়া সত্ত্বেও সংক্রমণ এখনো বেড়েই চলছে সুইডেনে।

এদিকে করেনার প্রকোপ ঠেকাতে প্রথমবারের মতো রাজধানী স্টকহোমে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়, তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

বড়দিন আর ইংরেজি নববর্ষ উপলক্ষে বর্ণিল সাজে সাজলেও নেই উৎসবের সেই চিরচেনা আমেজ। জনগনকে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে বড়দিন উৎযাপনের পরামর্শ বিশেজ্ঞদের।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status