ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
‘বার্থডে গার্ল’ লুকে উত্তাপ ছড়াচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 October, 2026, 11:55 AM
সর্বশেষ আপডেট: Monday, 12 October, 2026, 11:58 AM

‘বার্থডে গার্ল’ লুকে উত্তাপ ছড়াচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

‘বার্থডে গার্ল’ লুকে উত্তাপ ছড়াচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন এই চিত্রনায়িকা। জন্মদিন উপলক্ষে ‘বার্থডে গার্ল’ লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। রোববার রাতে নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহের বেশ কিছু নজরকাড়া ছবি শেয়ার করেছেন তিনি।  

সেই ছবিগুলোতে স্টাইলিশ লুকে কেক হাতে ও বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হতে অপুকে দেখা গেছে। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বার্থডে গার্ল’।

অপুর জন্মদিন উদযাপন শুরু হয়েছে গত শনিবার মধ্যরাতে, অর্থাৎ রোববার প্রথম প্রহরেই। বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ছেলে আব্রাম খান জয়। জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে সে। ছেলের সেই ভালোবাসাভরা বার্তা ঘিরে তৈরি হয়েছে আবেগঘন মুহূর্ত।

সেখানে জয় লিখেছে, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’ বার্তার সঙ্গে ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছে সে। 

ছোট্ট এই শুভেচ্ছাবার্তায় মায়ের প্রতি সন্তানের ভালোবাসার প্রকাশ পেয়েছে।

অপু বিশ্বাসের জন্মদিন, মাকে নিয়ে জয়ের বার্তা

পাশাপাশি তার আগের দিন একটি ভিডিও দিয়ে জন্মদিনের আগাম বার্তাও দিয়েছেন এই নায়িকা। সাদাকালো আবহের সেই ভিডিও ও ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’

সেই ভিডিওতে অপুর এই নতুন রূপের দেখা মিলেছিল।

‘বার্থডে গার্ল’ লুকে উত্তাপ ছড়াচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

‘বার্থডে গার্ল’ লুকে উত্তাপ ছড়াচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

অপু বিশ্বাসের এই বার্থডে গার্ল লুক বেশ নজর কেড়েছে নেটিজেনদের। একইসঙ্গে ‘গার্ল’ শব্দ টেনে আপত্তি জানিয়েছেন কেউ কেউ। অনেকের মন্তব্য এমন, অপু বিশ্বাস এখন ‘গার্ল’ (বালিকা) নন, একজন ‘নারী’। এক নেটিজেনের মন্তব্য, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ এর পাশাপাশি তার পোশাক নিয়েও আলোচনা করেছেন নেটিজেনরা। 

তবে অধিকাংশ ভক্তই ‘শুভ জন্মদিন’ জানিয়ে তাকে শুভকামনা জানিয়েছেন; রূপের প্রশংসা করেছেন। 

জানা যায়, ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তার। নাচ শেখার সুবাদেই একসময় অভিনয়জগতে পা রাখেন তিনি।

২০০৫ সালে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপু বিশ্বাসের। পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান অপু। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস আমার তুমি’ ও ‘কোটি টাকার প্রেম’-এর মতো বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status