ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নেতানিয়াহুর বাড়ি ঘেরাও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 3:18 PM

নেতানিয়াহুর বাড়ি ঘেরাও

নেতানিয়াহুর বাড়ি ঘেরাও

অন্তত দুই হাজার ইজরাইলি দেশটির প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে। এছাড়াও শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তত এক হাজার মানুষ জড়ো হয়েছেন কাসারেয়ায় নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের সামনে।  

টানা ২৫ সপ্তাহ ধরে এই আন্দোলন চলছে। এদিকে তাকে ‘ক্রাইম মিনিস্টার’ উপাধিতেও ডাকা হচ্ছে।

জার্মানি থেকে সাবমেরিন কেনায় ২ বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগে আদালতে মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ব্যবস্থাপনা নিয়েও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এতে সাধারণ ইসরাইলিরা নেতানিয়াহুর ওপর ব্যাপকভাবে ক্ষুব্ধ।

এর আগে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে ২৭ জন গ্রেফতার হন। এরপরই বিক্ষোভকারীরা তার বাড়ি ঘেরাও করে রাখার ঘোষণা দেন।

বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত তার বাড়ির বাহির এবং প্রবেশ পথ বন্ধ থাকবে, তাকে ঘরে আবদ্ধ করে রাখা হবে। সূত্র: জেরুজালেম পোস্ট, হার্টেজ
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status