|
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও নাগেল
নতুন সময় ডেস্ক
|
![]() চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও নাগেল এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন, কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। তাদের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। আলোর সাহায্যে জীবন্ত কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের নতুন পদ্ধতি উদ্ভাবনের গবেষণার স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা। আগামী দিনগুলোতে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
