ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 9:40 PM

গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

গোপালগঞ্জে হামিদুল শরীফ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ছিলেন তিনি। সদর থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইউপি সদস্য হামিদুল শরীফকে গোপিনাথপুর বাজার থেকে ডেকে নিয়ে গোপীনাথপুর হাইস্কুলের গেটের সামনে বুকে তিনটি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে কে বা কারা, কেন হত্যা করেছে পুলিশ বিষয়টি এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

   
সম্পাদনায়: এম আলমগীর
   
 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status