ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বাস ঢুকে গেল গ্যারেজে, মৃত্যুর কোলে আপন দুই ভাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 8:39 PM

বাস ঢুকে গেল গ্যারেজে, মৃত্যুর কোলে আপন দুই ভাই

বাস ঢুকে গেল গ্যারেজে, মৃত্যুর কোলে আপন দুই ভাই

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় সাব্বির হোসেন ও রাকিবুল হাসান নামে আপন দুই ভাই নিহত হয়েছেন। তারা উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে।

শনিবার বিকেলে চুকনগর-যশোর সড়কের শুকুর আলির বাড়ির সামনে একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাব্বির হোসেন ও তার ছোট ভাই রাকিবুল হাসান ও তার মাকে নিয়ে ভ্যানে করে চুকনগর বাজার আসে। ভ্যানটি মেরামত করতে সড়কের পাশে একটি গ্যারেজে নিয়ে যায়। এ সময় যশোর থেকে চুকনগরগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভেতর ঢুকে পড়ে। এতে প্রচণ্ড আঘাতে রাকিবুল হাসান ঘটনাস্থলেই নিহত হয়, গুরতর আহত হয় বড় ভাই সাব্বির হোসেনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুকনগর হাইওয়ে ওসি মো রেজাউল করিম জানান, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থাল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status