ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
জন্মদিনের কেক খাওয়া নিয়ে কথা-কাটাকাটি, যুবককে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 8:15 PM

জন্মদিনের কেক খাওয়া নিয়ে কথা-কাটাকাটি, যুবককে পিটিয়ে হত্যা

জন্মদিনের কেক খাওয়া নিয়ে কথা-কাটাকাটি, যুবককে পিটিয়ে হত্যা

জন্মদিনের কেক খাওয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ছুফিয়ান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের কাচিয়াপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

তবে ঘটনাস্থলের আশপাশের লোকজন ও নিহত ছুফিয়ানের পরিবারের কাছ থেকে জানা গেছে অন্য কথা। নিহত যুবক ছুফিয়ানের সঙ্গে জায়গা-জমি নিয়ে কারো সঙ্গে খুন হওয়ার মতো তেমন কোনো বিরোধ ছিল না। তবে বছর চারেক আগে একটি নারীঘটিত বিষয়কে কেন্দ্র করেই মূলত দুটি পরিবারের মধ্য দ্বন্দ্ব চলছিল।

দ্বন্দ্বের ধারাবাহিকতায় ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ছুফিয়ানকে একই জায়গায় হত্যা মামলার ৩নং আসামি সাজেদুর রহমান মান্নার নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে পানিতে ফেলে দিয়েছিল। সে যাত্রায় এলাকাবাসীর সহায়তায় ছুফিয়ান প্রাণে বেঁচে গিয়েছিল। বিষয়টি তখন এলাকার অনেককেই জানানো হয়েছিলো। কিন্তু কোনো প্রতিকার তারা পায়নি বলে জানান।

মান্নার পরিবার সূত্রে জানা গেছে, দ্বিতীয়বার ১০ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় যখন ছুফিয়ানকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ির সামনে আক্রমণ করা হয়, তখন তার নেতৃত্বেও ছিল এই মান্না।

নিহত ছুফিয়ানের পরিবার দাবি, ছুফিয়ানকে হত্যার মূল মাস্টারমাইন্ড মান্নার মা সুরমা বেগম। আর হত্যাকাণ্ড বাস্তবায়নকারী হচ্ছে মান্নাসহ এলাকার কিশোর গ্যাং-এর সহযোগীরা।

ছুফিয়ান হত্যাকাণ্ডের ঘটনায় তার ছোট ভাই ফরহাদ বাদী হয়ে রাশেদ নামে একজনকে মূল আসামি করে ৮ জনের নামে সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করেন। সন্দ্বীপ থানা পুলিশ সুরমা বেগম (এজাহারভুক্ত ৭ ও ৮ নম্বর আসামি) ও ৬ নম্বর আসামি আজিমপুরের সোহরাব মেম্বারকে গ্রেফতার করে।

সন্দ্বীপ থানার ওসি মো. বশির আহমেদ খান জানান, ছুফিয়ানের সঙ্গে সাজেদুর রহমান মান্নার পরিবারের পূর্ব শত্রুতা ছিল। গত বৃহস্পতিবার ছিল মান্নার জন্মদিন। এদিন কেক কেটে তার জন্মদিন পালন করছিল তার পরিবারের সদস্যরা। এ সময় ছুফিয়ানকে সেখানে দেখলে তারা জোর করে তাকে কেক খাইয়ে দেয়। এই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি, এরপর দু’পক্ষের হাতাহাতি। একপর্যায়ে ছুফিয়ানের ওপর হামলা শুরু করে সাজেদুর রহমান মান্না ও তার সহযোগীরা।

পরে অচেতন অবস্থায় ছুফিয়ানকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছুফিয়ান সন্দ্বীপ হারামিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাছিয়াপাড় গ্রামের রজব আলী বাড়ির হেদায়েত উল্যাহর বড় ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি তার বাড়ির সামনে একটি চায়ের দোকান করে সংসার চালাতেন। তার স্ত্রী ছাড়াও দুটি কন্যাশিশু রয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status