ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কোথাও ন্যায়বিচার পাচ্ছি না: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 8:12 PM

কোথাও ন্যায়বিচার পাচ্ছি না: ট্রাম্প

কোথাও ন্যায়বিচার পাচ্ছি না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচন সংক্রান্ত কারচুপির অভিযোগ আনা বন্ধ করতে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে তার নিয়োগ করা বিচারপতিরাও উড়িয়ে দিয়েছেন রিপাবলিকানদের সব অভিযোগ। এ অবস্থায় ‘কোথাও ন্যায়বিচার পাচ্ছেন না’ বলে টুইটারে লেখে ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প।

শুক্রবার বাইডেনের জয় পাওয়া চারটি অঙ্গরাজ্যের ভোটের ফল বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের আবেদন খারিজ করে দেন মার্কিন সুপ্রিম কোর্ট। এছাড়া নির্বাচন নিয়ে আর কোনো ভিত্তিহীন অভিযোগ আনার ক্ষেত্রেও তাকে সতর্ক করে দেয়া হয়।

ট্রাম্পের পক্ষে টেক্সাসের অ্যার্টনি জেনারেলের করা মামলায় গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনে ফলাফল বাতিলের আবেদন করা হয়েছিল। মামলাটিতে রাজ্যের অ্যাটর্নি জেনারেলসহ ১২৭ জন রিপাবলিকান সদস্য সমর্থন করেছিলেন। কিন্তু এতেও শেষরক্ষা হয়নি ট্রাম্পের।

এ অবস্থায় ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। একাধিক টুইটে তিনি বলেন, কেউই তাকে ন্যায়বিচার পাইয়ে দিচ্ছে না।

গেল ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন। ট্রাম্প পান ২৩২টি ইলেক্টোরাল ভোট।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status