|
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার (৫ অক্টোবর) বিকালে তিনি উপজেলার চারটি পূজামণ্ডপগুলোতে সরাসরি উপস্থিত হন। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ নিবিড়ভাবে ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। তিনি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জোর দিয়ে উল্লেখ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবারের দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপিত হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
