|
৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা সম্প্রতি ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রুপালি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক তাদের সিস্টেম রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে গ্রাহকদের কিছু সেবা সাময়িক বন্ধ থাকার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকটির কয়েকটি কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে ব্যাংকগুলোর এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা ব্যবহার করা যাবে না। ফলে গ্রাহকেরা এটিএম থেকে টাকা তোলা, কার্ড দিয়ে কেনাকাটা এবং কিউআর কোডের মাধ্যমে লেনদেন করতে পারবেন না। এ ছাড়া এনপিএসবি ও ই-কমার্সের মাধ্যমে লেনদেনও বন্ধ থাকবে। সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হওয়ার পর এসব সেবা আবার চালু হবে বলে জানিয়েছে ব্যাংকগুলো। সেবা বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাংকগুলো। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
