ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
১০ বছরে ৪৩০ কর্মীকে কোটিপতি বানালেন যে মালিক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 1:03 PM

১০ বছরে ৪৩০ কর্মীকে কোটিপতি বানালেন যে মালিক!

১০ বছরে ৪৩০ কর্মীকে কোটিপতি বানালেন যে মালিক!

একসময় ব্রিটেনের একটি স্থানীয় রেস্টুরেন্টে প্লেট ধোয়ার কাজ করতেন ম্যাথু মোল্ডিং। থাকতেন এক চিলতে ঘরে। বাবা সামান্য ঠিকাদারের কাজ করতেন, মা ছিলেন গৃহিণী। চার ভাইবোন নিয়ে অভাবের সংসারে বেড়ে উঠেছেন তিনি। পড়াশোনা খুব একটা পছন্দ ছিল না তার।

সেই ম্যাথুই আজ বিশ্বের বিজনেস টাইকুনদের মধ্যে একজন। ব্রিটেনের ম্যানচেস্টারের ‘দ্য হাট গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা তিনি।

স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গিয়েছিলেন। কিন্তু কলেজে ঘন ঘন অনুপস্থিতির জন্য বিতাড়িত করা হয় তাকে। তারপর একটা গাড়ির যন্ত্রাংশের কারখানায় কাজ নেন। কিন্তু ম্যাথুর মধ্যে গণিত ও অর্থনীতির প্রতিভা দেখে অর্থনীতির শিক্ষকই তাকে কলেজে ফিরিয়ে আনেন। পরে, কলেজের গণ্ডি পেরিয়ে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন।

২০০৪ সালে ম্যাথু তৈরি করেন ‘দ্য হাট গ্রুপ’। প্রথম দিকে অনলাইনে সিডি বিক্রি করতেন। তারপর সেখান থেকে ধীরে ধীরে স্বাস্থ্য এবং সৌন্দর্য-সংক্রান্ত দ্রব্য বিক্রির ওপর মনোনিবেশ করেন তিনি।

তিনি বলেন, তার এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলার পেছনে সংস্থার কর্মীদের বিশাল অবদান রয়েছে। তার সংস্থায় ৭৪ কর্মীই কোটিপতি। আর তাদের কোটিপতি করেছেন ম্যাথু নিজেই। শুধু এই ৭৪ কর্মীই নয়, গত ১০ বছরে ৪৩০ জন কর্মীকে তার সংস্থার শেয়ার উপহার হিসেবে দিয়েছেন। আজ তারা সবাই কোটিপতি। এমনকি তার গাড়িচালককেও সংস্থার অংশীদার বানিয়েছেন ম্যাথু। তিনিও এখন ৪০ হাজার পাউন্ডের মালিক।

ম্যাথু জানিয়েছেন, আগামী দিনে তার সংস্থার আরও শেয়ার কর্মীদের উপহার হিসেবে দেবেন। বর্তমানে ম্যাথুর সংস্থার মোট সম্পত্তির মূল্য ৮৩ কোটি পাউন্ড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status