|
চীনকে রুখতে ১২০ রণতরী!
নতুন সময় ডেস্ক
|
![]() চীনকে রুখতে ১২০ রণতরী! ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, দীর্ঘদিন ধরেই এশিয়ায় বিস্তীর্ণ এলাকায় নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে চীন। আগে বিষয়টির প্রতি সেভাবে নজর না দিলেও এখন তাদের মোকাবিলা করার জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে ভারত ও তার সহযোগী দেশগুলো। ‘কনটেস্টিং দ্য ইন্দো স্পেসিফিক ফর গ্লোবাল ডমিনেশন’ শীর্ষক ওই আলোচনা অংশ নিয়ে চিনের তুমুল সমালোচনা করেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ। তিনি বলেন, ‘গত কয়েক বছরে চিনের অর্থনীতি ও সামরিক শক্তি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য চীনের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা দেখে প্রস্তুতি নিয়েছে অন্যরাও। তাই ভারতসহ অনেক দেশ বিভিন্ন প্রকল্পে সাহায্য করার জন্য ভারত মহাসাগরে ১২০টির বেশি রণতরী মোতায়েন করেছে। এর ফলেই শান্তির পরিবেশ বজায় রয়েছে এই এলাকায়।’ প্রসঙ্গত, লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারতের সঙ্গে চীনের বিবাদ আরও বেড়েছে। সেই কারণে ভারত মহাসাগরে রণতরী মোতায়েন করার বিষয়টিকে সোজাভাবে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এই ঘটনাকে যুদ্ধের প্রস্তুতি বলেই মনে করছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
ঢাকার এই হাসপাতালে আমার দুই সন্তানের জন্মে মোট খরচ হয়েছে মাত্র ৭৫ টাকা
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
গুইমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
