ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে ঢাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 6:36 PM

জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে ঢাকা

জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে ঢাকা

বঙ্গবন্ধু টি-২০ কাপের অষ্টম ও দিনের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা ও সাকিব-মাহমুদউল্লাহর জেমকন খুলনা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।

দুই ম্যাচ খেলে এখনো জয়ের স্বাদ নিতে পারেনি ঢাকা। অন্যদিকে ৩ ম্যাচে খুলনার জয় একটি। তবে শেষ দু’টি ম্যাচই হেরেছে তারা। ফলে জয়ের স্বাদ নিতে মরিয়া থাকবে দুই দলই।

নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে মাত্র ২ রানে হারে ঢাকা। ১৭০ রানের টার্গেটে ৫ উইকেটে ১৬৭ রান করে তারা। অবশ্য জয়ের খুব কাছেই ছিলো দলটি। শেষ ওভারে প্রয়োজনীয় ৯ রান নিতে পারেননি ঢাকার মুক্তার আলী। অথচ ১৯তম ওভারে ৩টি ছক্কায় ঢাকার জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন তিনি।

প্রথম ম্যাচে বড় টার্গেটের কাছে পৌঁছাতে পারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে চরম ব্যর্থ হয় ঢাকার ব্যাটসম্যানরা। চট্টগ্রামের বোলারদের সামনে মাত্র ৮৮ রানে অলআউট হয় তারা। প্রতিপক্ষকে সহজ টার্গেট দিয়ে ৯ উইকেটে ম্যাচ হারে মুশফিকুর রহিমের দল।

অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিলো খুলনা। আরিফুল হকের ব্যাটিং নৈপুন্যে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারায় তারা। শেষ ওভারে ২২ রানের প্রয়োজন দাপট দেখিয়ে পূরণ করেন আরিফুল। স্পিনার মেহেদী হাসান মিরাজকে ৪টি ছক্কা মারেন এই হার্ডহিটার।

আরিফুল ঝলকে প্রথম ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে মুখ থুবড়ে পড়ে খুলনা। মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে ৬ উইকেটে ও গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে ৯ উইকেটে হার মানে দলটি।

দলের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এখনো নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দু’জনের পারফরম্যান্স প্রভাব ফেলেছে দলের উপর। সাকিব তিন ম্যাচে ৩০ রান ও ১ উইকেট নিয়েছেন। এছাড়া মাহমুদউল্লাহ করেছেন ২৪ রান, ১ উইকেট নিয়েছেন একটি। জয়ের ধারায় ফিরতে হলে সাকিব-মাহমুদউল্লাহকে ব্যাট-বলে জ্বলে উঠতে হবে।

জেমকন খুলনা: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন (সিনিয়র), এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারী, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহিরুল ইসলাম।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াছির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status