ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জেলে যেতে পারেন কপিল শর্মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 6:36 PM

জেলে যেতে পারেন কপিল শর্মা

জেলে যেতে পারেন কপিল শর্মা

কমেডিয়ান ভারতী সিংয়ের মতো জেলে যেতে পারেন আরেক জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। এমনই টুইট করেছেন ‘ভানু প্রতাপ সিং’ নামে এক ব্যবহারকারী। যদিও তার কাছে কোনো প্রমাণ নেই। তারপরও আচমকা ট্রল করে বসলেন কপিলকে। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

টুইটারে কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘ভারতীর কী হাল হল? যতদিন হাজতবাস হয়নি, ততদিন তারা মাদকে হাত দেননি। আপনারও তেমনটাই অবস্থা হবে মনে হচ্ছে। যেদিন পর্যন্ত জেলের বাইরে, ততদিন নো ড্রাগস।’

এই কমেন্টে বেশ ক্ষেপেছেন কপিল। ভানু সিংয়ের চেহারা নিয়ে পাল্টা ট্রল করেছেন তিনি। পাল্টা মন্তব্যের ঘরে কপিল লিখেছেন, ‘আগে নিজের শরীরের মাপে শার্ট বানিয়ে নে রে মোটা।’ এরপর টুইটটি মুছে ফেলেন কপিল। খুব বেশি সময় দেননি তিনি নেটিজেনদের। তাহলে হয়, ঝড় শুরু হয়ে যেতে। বিষয়টি আন্দাজ করতে পেরেছিলেন কপিল।

এর আগে, মাদক রাখার অভিযোগে স্বামীসহ ভারতী সিংকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। প্রায় দেড় দিন পর জামিন পেয়েছেন তারা।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status