ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
তথ্য মন্ত্রণালয়ে নতুন সচিব খাজা মিয়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 November, 2020, 7:13 PM

তথ্য মন্ত্রণালয়ে নতুন সচিব খাজা মিয়া

তথ্য মন্ত্রণালয়ে নতুন সচিব খাজা মিয়া

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) খাজা মিয়াকে তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তাকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
সূত্র জানায়,  তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা কামরুন নাহার ৩০ নভেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহার প্রধান তথ্য কর্মকর্তা থাকার সময় প্রেষণে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটা সচিব হন।

কামরুন নাহার নিজ ক্যাডার পদ তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে ফিরে যাবেন। এজন্য ২৯ নভেম্বর সকালের মধ্যে তাকে তথ্য মন্ত্রণালয় থেকে অবমুক্ত করতে বুধবার আদেশ জারি করা হয়।

খাজা মিয়া ২০১৯ সালের ২৩ ডিসেম্বর বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিনি ১৯৯১ সালে ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্টেট এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত নরসিংদী জেলায় এনডিসি হিসেবে কাজ করেন। রাজবাড়ী, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় প্রথম শ্রেণির ম্যাজিস্টেট হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে চাঁদপুর জেলার মতলব উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন এবং একাধারে তিন বছরের অধিক সময় দায়িত্ব পালন করে ২০০৬ সালের এপ্রিল মাসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। তিনি স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কাজ করেন। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে ৪ বছরের অধিক সময় দায়িত্ব পালন শেষে ২৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেন।

খাজা মিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলা অন্তর্গত ফুলদাহ গ্রামে ১৯৬৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে চাচুড়ী পুরুলিয়া উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ১৯৮২ সালে সরকারি বিএল কলেজ খুলনা হতে এইচএসসি পাস করেন। ১৯৮৬‘র নিয়মিত ব্যাচের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ হতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status