ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পুরনো প্রেমিকা নিয়ে বিপাকে মিশু সাব্বির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 2:27 PM
সর্বশেষ আপডেট: Thursday, 26 November, 2020, 2:28 PM

পুরনো প্রেমিকা নিয়ে বিপাকে মিশু সাব্বির

পুরনো প্রেমিকা নিয়ে বিপাকে মিশু সাব্বির

ছোটপর্দার পরিচিত মুখ মিশু সাব্বির। একাধিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে তার হতে রয়েছে বেশ কিছু একক নাটকের কাজ। এরই মধ্যে শোনা যাচ্ছে, পুরানো প্রেমিকা নিয়ে বিপাকে পড়েছেন এ অভিনেতা। বাস্তবে নয়, পর্দায়।

‘এক্স ভার্সেস প্রেজেন্ট’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া। গোলাম সরোয়ার অনিকের রচনায় এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ।

গল্পে দেখা যাবে, প্রেমিকা টয়ার সঙ্গে কয়েকদিন আগেই ব্রেকআপ হয়েছে। বিভিন্ন কারণে তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না মিশু সাব্বির। এরই মধ্যে নতুন প্রেমিকাও জুটিয়ে ফেলেছেন তিনি। তাকে নিয়ে ঘুরছেন, রেস্টুরেন্টে সময় কাটাচ্ছেন। কিন্তু মিশু সাব্বিরের পিছু ছাড়ছেন না টয়া। মিশু প্রেমিকা নিয়ে যেখানে সেখানেই নতুন কোনো বেশে হাজির টয়া। কখনো রেস্টুরেন্টের মালিক, কখনো দোকানের সেলস গার্ল বা কখনো পুলিশ অফিসার। নানা রূপে মিশুর সামনে হাজির হয়ে বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছেন তাকে।

টয়ার কারণে মিশু নতুন প্রেমিকাও ছেড়ে চলে যায়। এ নিয়ে রাগারাগি করলেও বিচলিত হয় না টয়া। সে তার কাজ চালিয়েই যায়। একের পর এক ঘটনায় অতিষ্ঠ মিশু সাব্বির। এভাবেই এগিয়ে চলে গল্পে।

‘এক্স ভার্সেস প্রেজেন্ট’ নাটকটি আসছে শুক্রবার (২৭ নভেম্বর) রাত নয়টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হওয়া কথা রয়েছে। এমনটাই জানা গেছে টেলিভিশনটির অনুষ্ঠান বিভাগ সূত্রে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status