ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 November, 2020, 7:29 PM

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।  

গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই সহোদরসহ তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের চৌডালা মাদ্রাসা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার জামবারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪) ও আপন দুই ভাই গোমস্তাপুর উপজেলার  চৌডলা বাজারের আমজাদ হোসেনের ছেলে জামিল (১৫) এবং কামিল (১৪)। স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার বিকেলে গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের মাদ্রাসা বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ৩ জন মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা এলাকায় সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম বকুল (৪৪) নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছেন- উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর-তেলিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। সোমবার দুপুর পৌণে ১টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর-ফুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status