ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষার ফল এবার নেগেটিভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 November, 2020, 7:27 PM

স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষার ফল এবার নেগেটিভ

স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষার ফল এবার নেগেটিভ

প্রথমবার কোভিড-১৯ (করোনাভাইরাস) পজিটিভ, পরে নেগেটিভ হওয়ার পর আবারও পরীক্ষা করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবার পরীক্ষার ফল এসেছে নেগেটিভ।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) দেওয়ান মাহবুবুর রহমান তৃতীয় দফায় পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘স্যার আজ ফের করোনা পরীক্ষা করিয়েছেন। ধানমন্ডির ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিকে নমুনা দিয়েছিলেন। পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন।’

এর আগে শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনা পরীক্ষার নমুনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। পরীক্ষায় দুজনেরই ফলাফল কোভিড-১৯ পজিটিভ আসে।

আরও নিশ্চিত হতে রোববার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে দুজনেই আবার নমুনা দেন। সন্ধ্যায় পরীক্ষার ফলাফল পাওয়া যায়, তাতে দুজনই নেগেটিভ হন। তবে তাদের কোনো শারীরিক জটিলতা ছিল না।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিবও করোনা আক্রান্ত হয়েছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আইসোলেশনে আছেন। তারও কোনো শারীরিক জটিলতা নেই বলে তিনি নিজেই জানিয়েছেন।

সম্পাদনায়: এম আলমগীর
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status