বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক হিজবুল বাহার রানাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা কৃষকলীগের উদ্যোগে শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের বালিকা বিদ্যানিকেতন মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরীদুন্নাহার লাইলী।
জেলা কৃষকলীগের সভাপতি ওমর ফারুক ইবনে হুসাইন ভূলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা কৃষকলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি মো. জসিম উদ্দিন, জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার রুহুল আমীন, পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মো. বাবর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, জেলা শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক ইউছুপ পাটওয়ারী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদা ইয়াছমিন লিকা, জেলা আ'লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, কমিউনিটি পুলিশিং লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ জামাল রিপন, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও কৃষকলীগ নেতৃবৃন্দ।হিজবুল বাহার রানা লক্ষ্মীপুরের কৃতি সন্তান।
তিনি এর আগে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।