ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে-পিআইবি মহা পরিচালক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 7:18 PM

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে-পিআইবি মহা পরিচালক

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে-পিআইবি মহা পরিচালক

পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি একটি শক্তিশালী ও পেশাদারি সংগঠন। তাদের ঐক্যবদ্ধ দেখে আমি খুব খুশি হয়েছি। দেশের বিভিন্ন স্থানে প্রেস ক্লাব নিয়ে সাংবাদিক দের বিভক্তি আছে, এতে সাংবাদিকতার মান কমে, সাংবাদিকরা দুর্বল হয়ে পড়ে। রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক দের ঐক্যবদ্ধ প্লাটফর্ম। আমি পিআইবির আবাসিক প্রশিক্ষণ চালু হলে শুধু রিপোর্টার্স ইউনিটির জন্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক সম্বর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ  । সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পিআইবি উপ পরিচালক মোঃ জাকির হোসেন, শাহ্ আলম সৈকত,সহকারী কমিশনার মোঃ রিফাতুল হক। পরে সংবর্ধিত অতিথি কে জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য গণ সম্মাননা ক্রেসট প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status