ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাম্পের পরাজয়ে যা বলছে ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 6:13 PM

ট্রাম্পের পরাজয়ে যা বলছে ইরান

ট্রাম্পের পরাজয়ে যা বলছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হয়েছে। ট্রাম্পের পরাজয় স্বীকার করে নেয়ার জন্য অপেক্ষা না করেই বিশ্বনেতারা সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন।

এ ক্ষেত্রে এতটা উষ্ণতা প্রকাশ না করে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পাশাপাশি মার্কিন প্রশাসনকে ভুল সংশোধনের সুযোগ নেয়ার আহ্বান জানিয়েছে ইরান।   

দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ট্রাম্প সরকারের ভুল নীতি শুধু বিশ্বের অন্যান্য দেশের মানুষের পক্ষ থেকে নয় খোদ মার্কিন জনগণের পক্ষ থেকেও প্রত্যাখ্যাত হয়েছে।

রোববার তেহরানে ইরানের অর্থনৈতিক সমন্বয় বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারের সামনে অতীতের ভুল সংশোধনের সুযোগ এসেছে এবং তাদের উচিৎ আন্তর্জাতিক নীতিমালার প্রতি সম্মান প্রদর্শন করে তা অনুসরণের পথে ফিরে আসা।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, কোনো চুক্তির সব পক্ষ যখন প্রতিশ্রুতি মেনে চলে তখন ইরানও তা মেনে চলে। ইরান বিশ্বের সঙ্গে গঠনমূলক যোগাযোগ ও সম্পর্কে বিশ্বাসী। এটাকে নিজের কৌশল বলে মনে করে।

এবারের মার্কিন নির্বাচন নিয়ে সারা বিশ্বে তুমুল আগ্রহ ছিল। ডোনাল্ড ট্রাম্প এক মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে নথিভুক্ত হতে যাচ্ছেন কিনা সেটি নিয়ে বিপুল আগ্রহ ছিল পৃথিবীর নানা দেশের মানুষের।

৯০-এর দশকের পর ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর সব প্রেসিডেন্ট দু্ই মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status