ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর দখলমুক্ত করল আজারবাইজান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 6:10 PM

কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর দখলমুক্ত করল আজারবাইজান

কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর দখলমুক্ত করল আজারবাইজান

আর্মেনীয় দখল থেকে কারাবাখের দ্বিতীয় শহর শুশা দখলমুক্ত করেছে আজারবাইজান। রোববার দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ ঘোষণা দেন।

জাতির উদ্দেশে ভাষণে ইলহাম বলেন, ২৮ বছর পর শুশায় আজার ডাক শোনা যাবে।

আপার কারাবাখ অঞ্চলের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শহর শুশা।  আজেরি প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বকে প্রমাণ করব কারাবাখ ঐতিহ্যগতভাবে আজারবাইজানের অঞ্চল।

রাজধানী বাকুতে শহীদদের উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে জয়ের দিকে এগিয়ে চলছি। যদি আর্মেনিয়ার নেতারা আমাদের দাবির সাড়া না দেয়, আমরা এর শেষ পর্যন্ত যাব।  

১৯৯২ সালের ৮মে শুশা আর্মেনিয়ার বাহিনী দখল করে।

২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখে নতুন করে সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। সর্বশেষ যুক্তরাষ্ট্রের মধ্যাস্থতায় তৃতীয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আর্মেনীয় হামলার এ পর্যন্ত শতাধিকের বেশি আজারবাইজানি বেসামরিক নাগরিক নিহত হয়।

আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অঞ্চল। সেখানে আর্মেনীয় নৃগোষ্ঠী দখলে রেখেছে। ১৯৯০ এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।
ইয়েনি শাফাক

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status