ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
হবুবধূকে লেহেঙ্গা কিনে দিতে না পারায় যুবকের অভিমান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 November, 2020, 11:17 PM

হবুবধূকে লেহেঙ্গা কিনে দিতে না পারায় যুবকের অভিমান

হবুবধূকে লেহেঙ্গা কিনে দিতে না পারায় যুবকের অভিমান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হবুবধূকে লেহেঙ্গা কিনে না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মাসুদ নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শনিবার সকালে বন্দর উপজেলার ধামগড় ইউপির নয়ামাটি ভাংতি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ বন্দরের নয়ামাটি এলাকার মহিউদ্দিনের ছেলে। তিনি একজন ক্ষুদ্র তুলা ব্যবসায়ী বলে জানা গেছে।

বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, বন্দরের নয়ামাটি এলাকার মহিউদ্দিনের ছেলে মাসুদের আগামী ১৩ নভেম্বর শুক্রবার বিয়ের তারিখ ঠিক হয়। মায়ের সঙ্গে বিয়ের কেনাকাটা করছিলেন মাসুদ। হবুবধূ মাসুদের কাছে একটি লেহেঙ্গা কিনে দেয়ার আবদার করেন। মাসুদ তার মাকে লেহেঙ্গা কিনে দেয়ার জন্য বলেন। মা লেহেঙ্গা কিনে দিতে অস্বীকার করেন। এতে অভিমান করে শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাসুদ। এ ব্যাপারে মামলা হয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status