ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সোমবার সাকিবের ফিটনেস টেস্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 10:46 PM

সোমবার সাকিবের ফিটনেস টেস্ট

সোমবার সাকিবের ফিটনেস টেস্ট

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খসড়া তালিকায় জায়গা পেতে হলে অবশ্যই ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে ক্রিকেটারদের। আগামী ৯ ও ১০ নভেম্বর হবে এই পরীক্ষা। এর জন্য ১১৩ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে, যার মধ্যে আছেন সদ্য নিষেধাজ্ঞামুক্ত হওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান।

শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে হবে এই পরীক্ষা। প্রথম দিন সোমবার সাকিবসহ ৮০ জন ক্রিকেটারের ফিটনেসের পরীক্ষা নেবেন বোর্ডের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচরা। কারও কোভিড টেস্টের প্রয়োজন না হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

গত ২৯ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে সাকিবের। বর্তমানে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় আছেন, বৃহস্পতিবার রাতে তার দেশে ফেরার কথা।

করোনা মহামারিতে আপাতত কোনও আন্তর্জাতিক সূচি না থাকায় স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল ও হাই পারফরম্যান্স দলের ৪৬ ক্রিকেটার নিয়ে অক্টোবরে আয়োজন করা হয় তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ। খেলোয়াড়দের খেলার মধ্যে রাখতে নভেম্বরের শেষদিকে পাঁচ দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি।  

সাকিব বাদেও নাসির হোসেন, সোহাগ গাজী ও শাহরিয়ার নাফীসসহ ৩১ জন বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটারকে এই টেস্টের জন্য ডাকা হয়েছে। তবে ইনজুরিতে থাকা মাশরাফি মুর্তজা বাদ পড়েছেন।

যারা ডাক পেয়েছেন ফিটনেস টেস্টে:

সোমবার (সকাল ১০টা থেকে ১১টা)

সাকিব আল হাসান, শামসুর রহমান, রকিবুল হাসান, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকী, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালি, শহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান রানা, আরাফাত সানি।

সোমবার (সকাল ১১টা থেকে বেলা ১২টা)

মোহাম্মদ আশরাফুল, অভিষেক মিত্র, এনামুল হক জুনিয়র, সাজিদুল ইসলাম, নাজমুল ইসলাম, মার্শাল আইয়ুব, শুভাশিষ রায়, মোহর শেখ, সোহাগ গাজী, আব্দুল মজিদ, ইফতেখার সাজ্জাদ, সঞ্জিত সাহা, মনির হোসেন, নূর হোসেন, জিয়াউর রহমান, মুক্তার আলী, জাকির হাসান, নাদিফ চৌধুরী, মোহাম্মদ নুরুজ্জামান, সাখাওয়াত হোসেন।

সোমবার (বেলা ১২টা থেকে দুপুর ১টা)

সালাউদ্দিন শাকিল, নাঈম ইসলাম, সালমান হোসেন, হোসেন ‍আলী, নাঈম ইসলাম জুনিয়র, জুবায়ের হোসেন, রাহাতুল ফেরদৌস, সৈকত আলী, দেলোয়ার হোসেন, তানভীর হায়দার, মেহেদী মারুফ, রবিউল হক, নাসির হোসেন, তাসামুল হক, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সুজন হাওলাদার, পিনাক ঘোষ, আল আমিন জুনিয়র, ফারদিন হোসেন।

সোমবার (দুপুর ১টা থেকে দুপর ২টা)

আব্দুর রাজ্জাক, অমিত মজুমদার, জাবিদ হোসেন, নিহাদউজ্জামান, হাবিবুর রহমান, মোহাম্মদ হাসানুজ্জামান, মাইশুকুর রহমান, রাকিন আহমেদ, মানিক খান, ইরফান হোসেন, জয়রাজ শেখ, নাহিদুল ইসলাম, মেহরাব হোসেন, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান, মাহমুদুল হাসান, আলাউদ্দিন বাবু, আব্দুল হালিম, শরিফউল্লাহ।

মঙ্গলবার (সকাল ১০টা থেকে ১১টা)

শাহনূর রহমান, মাহমুদুল হক, আলিস আল ইসলাম, মাসুম খান, জসিম উদ্দিন, মইনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, আমির আহমেদ, শাকিল হোসেন, আলী আহমেদ, রায়হান উদ্দিন, শাহবাজ চোহান, মাসুম খান, টিপু সুলতান, মইনুল ইসলাম সোহেল, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, তুষার ইমরান, শফিউল হায়াত, ইমান আলী।

মঙ্গলবার (সকাল ১১টা থেকে বেলা ১২টা)

ইমতিয়াজ হোসেন, নাজমুল হোসেন মিলন, রাসেল আল মামুন, সাজ্জাদুল হক, আসিফ হাসান, মোহাম্মদ আজিম, সাদিকুর রহমান, ইলিয়াস সানি, শাখাওয়াত হোসেন, শেনাজ আহমেদ, এনামুল হক জুনিয়র, ইমরানউজ্জামান, আসাদুল্লাহ হিল গালিব।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status