ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শেষ মুহূর্তে ‘ট্রাম্প কার্ড’ দেখাতে পারেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 10:44 PM

শেষ মুহূর্তে ‘ট্রাম্প কার্ড’ দেখাতে পারেন ট্রাম্প

শেষ মুহূর্তে ‘ট্রাম্প কার্ড’ দেখাতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চরম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে।  নির্বাচনে জেতার জন্য দরকার ২৭০টি ভোট। মোট ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৫৩৮। ট্রাম্প এবং বাইডেন দুজনেই এখনো ২৭০ থেকে বেশ অনেকটা পিছিয়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প এখনো পর্যন্ত পেয়েছেন ২১৩টি ভোট। বাইডেন জিতেছেন ২৩৮টি ভোট। এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

এর মধ্যে তীব্র লড়াই চলছে ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে। এ ছাড়াও আরো কয়েকটি রাজ্যের ফলাফল এখনো প্রকাশিত হয়েনি। এর মধ্যে রয়েছে নেভাডা, অ্যারিজোনা, আলাস্কা, উইসকনসিন, মিশিগান, পেনসালভেনিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া। এসব আঙ্গরাজ্যে এখনো ভোট গণনা চলছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, নেভাডা অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে ছয়টি। অঙ্গরাজ্যটিতে ৮৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক সাত শতাংশ। আর জো বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক তিন শতাংশ। এই অঙ্গরাজ্যটিতে এগিয়ে রয়েছেন বাইডেন।

অ্যারিজোনা অঙ্গরাজ্যেও এগিয়ে রয়েছেন বাইডেন। মোট ভোটের ৮২ শতাংশ ভোট পড়েছে ওই অঙ্গরাজ্যটিতে। এর মধ্যে বাইডেন পেয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ। আর ট্রাম্প পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ। এই অঙ্গরাজ্যটি ইলেকটোরাল ভোট রয়েছে ১১টি।

১০ ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্যে উইসকনসিনে এগিয়ে রয়েছে বাইডেন। সেখানে মোট ভোটের ৮৯ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ। আর ট্রাম্প পেয়েছেন ৪৯ শতাংশ।

আলাস্কাতে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটিতে মোট ভোটের ৩৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৬১ দশমিক ৪ শতাংশ। আর বাইডেন পেয়েছেন ৩৪ দশমিক ৭ শতাংশ। এই রাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে ৩টি।

১৬ ইলেকটোরালের ভোটের অঙ্গরাজ্য মিশিগানে অল্পসংখ্যক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। মোট ভোটের ৮৪ শতাংশ ভোট পড়েছে সেই অঙ্গরাজ্যে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক আট শতাংশ। আর বাইডেন পেয়েছেন ৪৮ দশমিক ৫ শতাংশ।

২০ ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্য পেনসালভেনিয়া। সেখানে মোট ভোটের ৭৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ৫৫ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। আর বাইডেন পেয়েছেন ৪৩ দশমিক ছয় শতাংশ।

১৫ ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনাতেও পিছিয়ে আছেন বাইডেন। সেখানে মোট ভোটের ৯৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে বাইডেন পেয়েছে ৪৮ দশমিক ৭ শতাংশ। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ১ শতাংশ।

বাকি রয়েছে জর্জিয়ার ফল প্রকাশও। সেখানে মোট ভোটের ৯২ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর বাইডেন পেয়েছেন ৪৮ দশমিক ৩ শতাংশ। জর্জিয়ায় ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি।

    
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status