ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন অভিনেতা টনি ডায়েস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 10:08 PM

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন অভিনেতা টনি ডায়েস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন অভিনেতা টনি ডায়েস

গোটা বিশ্বে এখন আলোচনার বিষয় একটাই—মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ৩ নভেম্বর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হয়। এরই মধ্যে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনেক তারকাই স্থায়ীভাবে বসবাস করছেন। তার মধ্যে অন্যতম হলেন—দুই পর্দার জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। পরিবারসহ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান করেছেন তিনি।

ভোট কেন্দ্রে তোলা একটি ছবি টনি ডায়েস তার ফেসবুকে পোস্ট করেছেন। মজার বিষয় হলো টনি-প্রিয়া ডায়েস দম্পতির কন্যা অহনা ডায়েস প্রথবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান করেছেন। বিষয়টি উল্লেখ করে টনি ডায়েস লিখেছেন—‘আমাদের মেয়ে অহনা প্রথম ভোট দিলো আমাদের সাথে। ভোট কেন্দ্রে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ভোট দেওয়া শেষ!’

মডেল-অভিনেতা ও নির্মাতা টনি ডায়েস। ১৯৮৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার অভিনয় জীবনের পথচলা শুরু। ১৯৯৪ সালে টেলিভিশন নাটকে অভিষেক হয় তার। অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। এছাড়া কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

২০০৮ সালের শেষের দিকে স্ত্রী পিয়া ডায়েস ও মেয়ে অহনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান টনি ডায়েস। তারপর থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তারা। মা-বাবা, স্ত্রী-সন্তানদের নিয়ে নিউ ইয়র্কে বসবাস করেন এই অভিনেতা।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status