ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সবকিছু শেষ হওয়ার পথে: বাইডেনের উপদেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 9:53 PM

সবকিছু শেষ হওয়ার পথে: বাইডেনের উপদেষ্টা

সবকিছু শেষ হওয়ার পথে: বাইডেনের উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে সব দিক থেকেই প্রাথমিক ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। ভোট এবং ইলেকটোরালে বাইডেনের বেশ দাপট দেখছে বিশ্ববাসী। জো বাইডেনের উপদেষ্টার দাবি, তারা জয়ের দিকে যাচ্ছেন।
 
বাইডেনের শীর্ষ উপদেষ্টা রন ক্লেইন সিএনএনকে বলেন, আমরা জয়ী হতে চলেছি। ‘সবকিছু ‘শেষ হওয়ার পথে’। আর তা আমাদের পক্ষেই হচ্ছে।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সর্বশেষ তথ্যমতে, পপুলার ভোটের ফলাফলে এখন পর্যন্ত ৪৯ দশমিক ৯ শতাংশ পেয়েছেন বাইডেন। তার কাছাকাছি ৪৮ দশমিক ৮ শতাংশ পেয়েছেন ট্রাম্প। ইলেকটোরাল ভোটে প্রাথমিক ফলাফলে ট্রাম্প পেয়েছেন ২১৩টি, অপর দিকে বাইডেনের দখলে ২৩৮টি।

মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি। এর মধ্যে ২৭০টি ভোট পেলে নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।


সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status